সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ফের ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা থামেনি। এবার বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে অভিযান চালানোর খবর পাওয়া গেছে। এ সময় শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানোর পাশাপাশি ইসরায়েলি সামরিক যান শহরের ভেতরে চলাচল করেছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, হাদাথার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। একই সময়ে কয়েকটি ইসরায়েলি সামরিক যান শহরের বিভিন্ন এলাকায় চলাচল করে।

এর আগে ২ মার্চ লেবাননে বড় ধরনের বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একই সময় দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরেও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা। সংঘাতের কারণে ওই সময় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন বলে জানিয়েছিল লেবানন সরকার।

পরবর্তী সময়ে ১৭ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে কয়েক দফায় এর মেয়াদও বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ১৫ আগস্ট ভোরে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক তৎপরতার ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আনাদোলু

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank