

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র। সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথ-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি। তার নামে কেবল লিখিত বিবৃতি প্রকাশ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা সূত্রটির দাবি, মোজতবা খামেনির নামে প্রকাশিত বিবৃতিগুলো প্রকৃতপক্ষে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য কর্মকর্তারা প্রস্তুত করছেন।
সূত্রটি আরও দাবি করেছে, ইরানের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব গভীর আকার ধারণ করেছে। এ বিভক্তি আইআরজিসির অস্তিত্বের জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে তাদের মূল্যায়ন।
এ ছাড়া ওই সূত্রের ভাষ্য, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালেও যুক্তরাষ্ট্র চায় না, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে ইসরায়েল সরাসরি অংশ নিক।