মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে হারের পর স্ক্যালোনির সহজ স্বীকারোক্তি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৫:১০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করলেও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘অবশ্যই কষ্ট হচ্ছে। তবে আমরা জানি, মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখন অনেক কিছু বলার থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে সেসবের কোনো অর্থ নেই। আমি শুধু আমার খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’

স্পেনের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং জয় পাওয়ার যোগ্য ছিল। তাদের প্রাপ্য কৃতিত্ব অবশ্যই দিতে হবে।’

নিজের দলের পারফরম্যান্স নিয়েও গর্ব প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘এই দলকে নিয়ে আমার অসংখ্য সুন্দর স্মৃতি রয়েছে। ফুটবলে জয়-পরাজয় দুটোই আছে। জিতলে যেমন মর্যাদা ধরে রাখতে হয়, তেমনি হারও সম্মানের সঙ্গে মেনে নিতে হয়। আমার বিশ্বাস, আমরা সেটিই করতে পেরেছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন