মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুট জিতে এমবাপ্পের অনন্য রেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৫:০৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পর্দা নামলো ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের। শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এ বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়েছেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।

এবারের আসরে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে শেষ করেন এমবাপ্পে। সেমিফাইনাল পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে সমান ৮ গোল ছিল তার। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে ১০ গোলে পৌঁছে যান তিনি। অন্যদিকে ফাইনালে গোল করতে না পারায় মেসি আর তাকে স্পর্শ করতে পারেননি।

ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট নিশ্চিত হয় এমবাপ্পের। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই পুরস্কার জিতেছিলেন তিনি। টানা দুটি বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে এই কীর্তি গড়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে জায়গা করে নিলেন ফরাসি ফরোয়ার্ড।

শুধু তাই নয়, বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ উন্নীত করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অবস্থানও আরও শক্ত করেছেন এমবাপ্পে।

যদিও দল হিসেবে শিরোপা জিততে পারেনি ফ্রান্স, তবু ব্যক্তিগত পারফরম্যান্সে এবারের বিশ্বকাপেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন এমবাপ্পে। দুই আসরেই গোল্ডেন বুট জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে তিনি গড়েছেন নতুন এক অনন্য নজির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন