মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির রেকর্ড ভাঙল স্পেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৪:৪৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্পেনের ফুটবল ইতিহাসে যোগ হলো নতুন এক মাইলফলক। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে লা রোজারা।

নিউজার্সিতে বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে স্পেন টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়েছে। এর আগে এই রেকর্ড ছিল ইতালির দখলে, যারা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল।

লুইস দে লা ফুয়েন্তের দলকে অবশ্য আর্জেন্টিনার শক্ত রক্ষণ ভাঙতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটে গোল না হলেও অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে স্পেন।

এই জয়ের মাধ্যমে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডও ধরে রেখেছে তারা।

স্পেনের অপরাজিত যাত্রার শুরু হয়েছিল ২০২৪ সালের ২৬ মার্চ। ওই সময় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি তারা।

এর আগে ইতালি ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ৩৭ ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। এবার সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখল স্পেন।

এই দুর্দান্ত যাত্রায় স্পেন ৩১টি ম্যাচে জয় পেয়েছে এবং ১০টি ম্যাচ ড্র করেছে। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের জয় তাদের এই অসাধারণ ধারাবাহিকতার সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি হয়ে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন