মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে ৬’শ কোটি টাকা পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:১৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বিশ্বকাপ ট্রফি জয়ের পাশাপাশি বিশাল অঙ্কের প্রাইজমানিও পাচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ফিফা গত বছরের ডিসেম্বরে এবারের ৪৮ দলের বিশ্বকাপের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রাইজ ফান্ড ঘোষণা করেছিল, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে স্পেন পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)।

তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩৩৩ কোটি টাকা)।

এবারের আসরে বিভিন্ন ধাপে বিদায় নেওয়া দলগুলোর জন্যও উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

  • কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল (মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড): প্রত্যেকে ১ কোটি ৯০ লাখ ডলার
  • রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া ৮ দল: প্রত্যেকে ১ কোটি ৫০ লাখ ডলার
  • রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া ১৬ দল: প্রত্যেকে ১ কোটি ১০ লাখ ডলার

এছাড়া, ৪৮ দলের এই বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের জন্য ন্যূনতম ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার নিশ্চিত ছিল। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো ৯০ লাখ ডলার প্রাইজমানি এবং প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১৫ লাখ ডলার পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন