

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থীদের অতিরিক্ত উপস্থিতি তৈরি হওয়ায় একটি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ভিসি চত্বরে স্থাপিত ওই স্ক্রিনটি বন্ধ করা হলেও ক্যাম্পাসের অন্য একটি স্থানে ছাত্রদলের উদ্যোগে স্থাপিত স্ক্রিনে খেলা প্রদর্শন চলেছে।
এছাড়া বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, পরিচয়পত্রধারী বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এদিকে ভিসি চত্বরে খেলা বন্ধ করা করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ।
এস এম ফরহাদের ফেসবুক পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
আমি:- স্যার, ক্যাম্পাসে বহিরাগতদের ধাক্কায় সিকিউরিটির দায়িত্বে থাকা বিএনসিসির নারী শিক্ষার্থীরাও আহত হয়েছেন। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। তাই , নিরাপত্তার স্বার্থে ডাকসুর উদ্যোগে ভিসি চত্বরে স্ক্রিনে খেলা দেখানো আমরা বন্ধ ঘোষণা করেছি। আপনি ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত স্ক্রিনগুলোও বন্ধ করার ব্যবস্থা করুন। হল পর্যায়ে থাকা স্ক্রিনগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য সীমিত রাখুন, সম্ভব না হলে বন্ধ করে দিন।
স্যার:- বাবা, তোমরা তোমাদেরটা বন্ধ করেছো, এজন্য ধন্যবাদ। কিন্তু বাকিগুলোর ব্যাপারে আমি ছাত্রদলকে কিছুই বলতে পারবো না। যেটুকু বিশৃঙ্খলা হচ্ছে, এটা অস্বাভাবিক নাহ; সেটা মেনে নাও। আমার এখানে আর কিছু করার নেই।
শেষে তিনি উল্লেখ করেন, যখন দায়িত্বরত সর্বোচ্চ পর্যায়ের একজন শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থের চেয়ে দলীয় এজেন্ডাকে বেশি প্রাধান্য দেন।