শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, নিহত ২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে নিরাপত্তা টহলের সময় হামলায় দেশটির প্যারামিলিটারি বাহিনী বাসিজের দুই সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খোরাসান রাজাভি প্রাদেশিক শাখা।

আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিহত দুই সদস্যের নাম সৈয়দ সাজ্জাদ আলাভি ও মেহেদি হোনরমন্দ। মাশহাদের সারাফরাজান স্কয়ার এলাকায় নিয়মিত নিরাপত্তা টহলের সময় অজ্ঞাত হামলাকারীদের আক্রমণের মুখে তারা প্রাণ হারান। ঘটনাস্থলটি ইমাম রেজা (আ.)–এর পবিত্র মাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

হামলায় এক পথচারীও আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত হামলার দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। আইআরজিসির প্রাদেশিক ইউনিট জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হামলার কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

মাশহাদে এই হামলার ঘটনা ঘটল এমন সময়ে, যখন সম্প্রতি শহরটিতে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে দেশজুড়ে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup