

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আররে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়ন ও কর্মসংস্থান সেবা স্থানান্তরের ক্ষেত্রে নতুন সময়সীমা নির্ধারণ করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্ল্যাটফর্ম ‘কিউয়া’। সময়সীমা অনুযায়ী প্রবাসী শ্রমিক নিয়োগকর্তাদের মাত্র একদিন সময় বেধে দিয়েছে দেশটি। দ্য সিয়াসাত ডেইলি সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ জুলাই থেকে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হবে। এর আগে, অর্থাৎ ৩০ জুনের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কোম্পানিগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে যোগ্য কর্মীদের নাম স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে বাদ যাবে।
কিউয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে উত্তীর্ণ হয়েছে, ১ জুলাই থেকে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে কোম্পানির রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। তবে কর্মীরা যতদিন রেকর্ডে ছিলেন, সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায়ভার সংশ্লিষ্ট কোম্পানিকেই বহন করতে হবে।
এছাড়া, যেসব শ্রমিকের আকামার মেয়াদ ১৮০ দিন বা তার বেশি অবশিষ্ট রয়েছে, তাদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নাম বাদ দেওয়া হবে না। কিন্তু আকামার মেয়াদ ১৮০ দিনের কম হলে, শ্রমিকের আইনি অবস্থান বজায় রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট ও আকামা নবায়ন বাধ্যতামূলক।
পরিস্থিতি এড়াতে কিউয়া কর্তৃপক্ষ কোম্পানিগুলোকে ৩০ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধ এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের লাইসেন্স নবায়ন বা সেবা স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে ভবিষ্যতে আইনি জটিলতা ও আর্থিক জরিমানা এড়াতে সময়মতো শ্রমিকদের কাগজপত্র নিয়মিত করার পরামর্শ দেওয়া হয়েছে।