

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশের মধ্যে এই নতুন সংঘাতে যুদ্ধ আবারও চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, রাজধানী তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাদিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে অন্তত দুটি এবং ইসফাহান শহরে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে সুনির্দিষ্ট ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ এই হামলা চালিয়েছে। তবে কী ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
গত কয়েক দিন ধরেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত ছিল। লেবাননে ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সম্প্রতি উত্তর ইসরায়েল অভিমুখে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর জবাব দিতেই ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হন, যা পরিস্থিতিকে আরও উসকে দেয়। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
