

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিত্রনায়িকা শবনম বুবলীর আবার মা হওয়ার খবর এবং শাকিব খানের তৃতীয়বার বাবা হওয়ার বিষয়টি এখন টক অব দ্য টাউন। দীর্ঘদিন ধরে আড়ালে থাকা এই গুঞ্জনটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। তবে এই পুরো ঘটনায় ভক্তদের সবথেকে বড় কৌতূহল ছিল অন্য জায়গায়- শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এই বিষয়ে কী ভাবছেন?
শনিবার (৬ জুন) অপু বিশ্বাসের ফেসবুক পেজে দেওয়া একটি প্রমোশনাল পোস্টের ক্যাপশন এই কৌতূহলকে আরও উস্কে দিয়েছে। নিজের একটি ছবির সাথে তিনি লেখেন- ‘সৌন্দর্য হলো এক চিরায়ত আত্মার স্বাক্ষর। এমন কমনীয়তাকে ধারণ করা যা কোনো কথা না বলেই নিজের কথা বলে।’
অপুর এই ‘নীরবতা’ ও ‘কথা না বলেই নিজের কথা বলা’র মতো গভীর বার্তাটি ঘিরেই এখন নেটদুনিয়ায় জল্পনাকল্পনা তুঙ্গে। নেটিজেনদের একটি বড় অংশের ধারণা, বুবলীর মা হওয়ার খবর সামনে আসার পর শাকিব খান যে রহস্যময় নীরবতা পালন করছেন, অপু আসলে তার এই পোস্টের মাধ্যমে শাকিবের সেই নিস্তব্ধতাকেই পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন।
এর আগে গণমাধ্যমকর্মীরা যখন এই বিষয়ে সরাসরি অপুর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, তখন বেশ কৌশলী উত্তর দিয়েছিলেন এই নায়িকা। কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন না? কাজের ব্যস্ততার কারণে এখন আমি সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নই। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’
মুখে ‘কিছুই জানেন না’ বললেও, সামাজিক মাধ্যমে অপুর এমন কাব্যিক ও ইঙ্গিতপূর্ণ পোস্ট শাকিব-বুবলী-অপু সমীকরণকে যে নতুন করে আলোচনার টেবিলে নিয়ে এসেছে, তা বলাই বাহুল্য।
