রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা: ডেথ রেফারেন্স দ্রুত সম্পন্ন করার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত
expand
রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।। ছবি: সংগৃহীত

জনআকাঙ্ক্ষা অনুযায়ী খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার সহযোগিতা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেছেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রামিসা হত্যার ঘটনায় আদালতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। দেশের বিচারিক ইতিহাস, পুলিশি গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমের প্রেক্ষাপটে এই মামলার অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অর্জনসমূহ সামগ্রিকভাবে প্রশংসার দাবি রাখে এবং ভবিষ্যতেও জনআকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাবে।

এর আগে দুপুরে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আদালত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন