

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে এবারের হজ মৌসুমে পবিত্র মক্কা নগরী পরিণত হবে বিশ্বের নানা ভাষার মিলনমেলায়। আরবির পাশাপাশি বাংলা, উর্দু, ইন্দোনেশিয়ান, তুর্কি, ফার্সি ইংরেজি, ফরাসি ও সোয়াহিলিসহ বিভিন্ন ভাষার শব্দে মুখর হয়ে উঠবে পবিত্র আরাফার ময়দান।
সারা বিশ্বের বিভিন্ন নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের এই বৈচিত্র্য মুসলিম উম্মাহর ঐক্যেরই প্রতিচ্ছবি। ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষ একসঙ্গে তাওয়াফ, দোয়া ও ধর্মীয় আচার(হজ) পালনে অংশ নেন।
সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
বিভিন্ন দেশের ভাষাগত বাধা দূর করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের তত্ত্বাবধানের জন্য সৌদি কর্তৃপক্ষ গ্র্যান্ড মসজিদের খুতবা ১০টি ভাষায় একযোগে অনুবাদের ব্যবস্থা করেছে। ‘মানারাত আল-হারামাইন’ প্ল্যাটফর্ম ও এফএম রেডিও'র মাধ্যমে এসব অনুবাদ শুনতে পারবেন হাজিরা।
বিভিন্ন দেশের ৫০টির বেশি ভাষায় দিকনির্দেশনা ও ধর্মীয় তথ্য দিতে ব্যবহার করা হচ্ছে ওয়্যারলেস হেডফোন ও ডিজিটাল গাইড কার্ড। পবিত্র মসজিদুল হারামের ভেতরে রয়েছে বহুভাষিক বই, নির্দেশনামূলক সাইনবোর্ড, ইলেকট্রনিক স্ক্রিন এবং বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআনের কপি। পবিত্র হজের জন্য বিভিন্ন স্থানে নিয়োজিত বহুভাষিক স্বেচ্ছাসেবক ও ফিল্ড টিম হাজিদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং ধর্মীয় নির্দেশনায় সহায়তা করছেন। এর ফলে হজযাত্রীরা আরও সহজ ও নিরাপদভাবে ধর্মীয় আচার সম্পন্ন করতে পারছেন।
সৌদি হজ ও ধর্মসন্ত্রণালয় কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগ শুধু ভাষাগত সহায়তাই নয়, বরং ইসলামের বার্তা ও হজসেবাকে আরও সহজভাবে বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দিচ্ছে। তবে এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায়।।