

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশে একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে এই মেলা। জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে মেলার আয়োজন করা হয়েছে।
এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
এর আগে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলাতে কাজ করছে।
মেলার মাধ্যমে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঘরে বসে অনলাইনে ভূমিসেবা পাওয়ার ধারণা দেওয়া, সরাসরি সেবা প্রদান এবং নাগরিকদের ডিজিটাল সেবা ব্যবহারে উৎসাহিত করা হবে।
এছাড়া ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহ দেওয়া, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
