বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাসিনাকে ভারত ফেরত দিলে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:৩৬ পিএম
শেখ হাসিনা
expand
শেখ হাসিনা

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে সরকার আদালতের সিদ্ধান্ত কার্যকর করবে।

ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। চূড়ান্ত রায়ে আদালত যে সিদ্ধান্ত দিবে সরকার তা বাস্তবায়ন করবে। এসব তথ্য জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্য জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসে সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো প্রতি রাজনৈতিক কারণে বিচারবহির্ভূত কিছু করবে না, যেমনটা আওয়ামী লীগ সরকার করে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন