বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:৫৯ এএম
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
expand
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে ৫টি স্থানীয় সরকার নির্বাচন।

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

কোন নির্বাচন আগে হবে, এ বিষয়ে তিনি বলেন, বাজেট পাওয়া সাপেক্ষে কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup