সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওপেক ও ওপেক প্লাস ছাড়ল সংযুক্ত আরব আমিরাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দেয়া এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানায়, তেল উৎপাদন নীতি, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যৎ জ্বালানি কৌশল নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র এবং আঞ্চলিক ‘ব্যবসায়িক হাব’ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, চলমান যুদ্ধে ইরানের হামলা থেকে রক্ষা করতে প্রতিবেশী আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে না। মূলত, এই ক্ষোভ থেকেই জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট এবং টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আমিরাতের এই সিদ্ধান্ত ওপেক-এর কার্যত নেতা সৌদি আরবের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আমিরাত জানিয়েছে, বাজারের চাহিদা অনুযায়ী তারা ধাপে ধাপে তেল উৎপাদন বাড়াতে থাকবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ কয়েক দশক ধরে বৈশ্বিক তেল উৎপাদন সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওপেক জোট (অরগানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) থেকে সরে আসা আমিরাতের জন্য একটি বড় নীতিগত পরিবর্তন। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন ভারসাম্য তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup