সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:০৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন-কে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
45'+5'
Germany
3 - 1
Curaçao
6' Felix Nmecha
38' Nico Schlotterbeck
21' Livano Comenencia
World Cup