সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশের সময় জানালেন শিক্ষামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১১:৩৫ এএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
expand
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মাধ্যমিক স্তরে এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘প্রশ্নপত্র আউট হয়নি, নকল হয়নি। দুই মাসের ভিতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে আমাদের রেজাল্টও আউট হয়ে যাবে।

সোমবার (১৫ জুন) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এ আয়োজন করা হয়।

সেশনজট কমিয়ে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই যে গ্যাপ রয়েছে, আমাদের এসএসসি, এইসএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশনে- এ গ্যাপগুলোকে আমরা সমন্বয় সাধন করছি।’

২০২৮ সালের মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়ার পর তাদের সাথে সাথেই কলেজ এডমিশন এবং কলেজ শেষ করে ইউনিভার্সিটি এডমিশন, এটাকে সমন্বয় করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কোনও অবস্থাতেই অবহেলাতে সময় কাটাব না আমাদের শিক্ষার্থীদের জন্য।

বাংলাদেশে কারিগরি শিক্ষার উন্নয়নে পাঁচ পলিটেক ইনস্টিটিউট হয়েছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে এক বছরের মধ্যে বাকিগুলো সমাপ্ত করা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup