সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:৫৭ এএম
স্বর্ণ ও রুপার গয়না
expand
স্বর্ণ ও রুপার গয়না

দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার কম দামে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকার ওপরে।

দেশে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৩ জুন সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
Spain
- - -
Cape Verde
World Cup