

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, ভিডিওটি ইসরায়েলকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি স্কেটবোর্ডে দাঁড়িয়ে এক হাতে সেলফি স্টিক ধরে আছেন এবং অন্য হাতে ডালিমের জুস পান করছেন। তার পেছনে মিসাইল উৎক্ষেপণের দৃশ্যও দেখা যায়।
ভিডিওতে রসিকতার ভঙ্গিতে বলা হয়, ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা আরও ‘নির্ভুল’ হতে পারে। এই বক্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে উসকানিমূলক বলে মন্তব্য করছেন।
জানা গেছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দক্ষিণ আফ্রিকায় ইরানি দূতাবাসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। একইসঙ্গে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্ল্যাটফর্মেও এটি প্রকাশিত হয়েছে।
তবে ভিডিওটির উদ্দেশ্য বা সত্যতা নিয়ে দূতাবাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও পোস্টটিকে ‘ফান’ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কনটেন্ট বিভ্রান্তি ও উত্তেজনা আরও বাড়াতে পারে।
মন্তব্য করুন
