শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে আরও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২৭ মার্চ) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল থেকেই এই দাম কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটে ভরি প্রতি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকায়।

এর আগে ১৯ মার্চও স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনা হয়েছিল। সেবার ভরিতে প্রায় ৭ হাজার ৭০০ টাকা কমানো হয়। ধারাবাহিক এই কমার ফলে অল্প সময়ের ব্যবধানে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার বেড়েছে, আর ২০ বার কমেছে। আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে বাড়ার ঘটনাই ছিল বেশি।

অন্যদিকে রুপার বাজারেও রয়েছে দামের ভিন্নতা। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও আলাদা হারে নির্ধারিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন