

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জ্বালানি তেল নিয়ে বাজারে অস্থিরতার মধ্যে নতুন করে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। সংগঠনটির দাবি, ক্রেতারা সংযত না হলে আগামী ১০ দিনের মধ্যে দেশের পাম্পগুলোতে তেল সংকট দেখা দিতে পারে।
শুক্রবার (২৭ মার্চ) মালিক সমিতি এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা।
এদিকে কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পেট্রল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগতো; এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ শুরু করেছে। যার কারণে ওই পেট্রল পাম্প আগে সারাদিনে যা বেঁচতো এখন ২ঘন্টায় তা বিক্রি হয়ে যায়। তারপর পেট্রল পাম্পটি বন্ধ হয়ে যায়, আর বলা হয় পেট্রল পাম্প বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, তেলের সরবরাহ সবসময়ই আছে এবং সারাদেশের ডিসি-এসপিদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছেন। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাবার মধ্যে দুর্নীতি আছে। এবং সেটা কালোবাজারি (ব্লাক মার্কেটিং) হচ্ছে, যা ইতোমধ্যেই সিরাজগঞ্জসহ সারাদেশে ধরা পড়ছে।
অপরদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মন্তব্য করুন
