শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:১৪ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দাম ঘোষণা করে। ২২ ক্যারেটের এক ভরিতে দাম কমিয়ে রাখা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বুধবারও (২৫ মার্চ) স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমে দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির দামও যথাক্রমে সমন্বয় করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ বার, আর কমানো হয়েছে ২১ বার। তুলনায় ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন