শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজের কিপটে বোলিংয়ে লাহোরের দুর্দান্ত শুরু 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের নতুন আসরের শুরুতেই জয়ে উড়াল দিয়েছে লাহোর কালান্দার্স। নিজেদের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসমেনকে বড় ব্যবধানে হারিয়েছে মোস্তাফিজ-ইমনদের দল। এই ম্যাচে বল হাতে কার্যকর ভূমিকা রেখেছেন মুস্তাফিজুর রহমান, যদিও ব্যাট হাতে খুব একটা আলো ছড়াতে পারেননি পারভেজ হোসেন ইমন।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পায় লাহোর। ওপেনিং জুটির ভিতের ওপর দাঁড়িয়ে মাঝের দিকে কিছুটা ধাক্কা খেলেও শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে দলটি। ফখর জামান অর্ধশতক তুলে নেন, আর হাসিবউল্লাহ খান খেলেন কার্যকর ইনিংস। এছাড়া সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈম দ্রুত রান তুলে স্কোর বাড়ান।

মিডল অর্ডারে নেমে ইমন কিছুটা ভালো শুরু করলেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি। একটি ছক্কা মারার পরই টাইমিং ভুলে ক্যাচ দেন। শেষদিকে দ্রুত রান তুলেই প্রায় দুই শতকের কাছাকাছি স্কোর দাঁড় করায় লাহোর।

জবাবে রান তাড়ায় নেমে শুরুটা মোটামুটি করেছিল হায়দরাবাদ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। পাওয়ার প্লের পরই বোলিংয়ে এসে গতি কমিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন মুস্তাফিজ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি থেমে যায়, সঙ্গে আসে গুরুত্বপূর্ণ উইকেটও।

মাঝখানে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেনি হায়দরাবাদ। মার্নাস লাবুশেন কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু অন্য প্রান্তে ভাঙন থামেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় দলটি।

৪ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন মুস্তাফিজ। এছাড়া হারিস রউফ, সিকান্দার রাজা এবং উবাইদ শাহ নেন ২টি করে উইকেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন