বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি
expand
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ইসরায়েলের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’।

ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে এক সুনির্দিষ্ট হামলার মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি হরমুজ প্রণালি বন্ধের জন্য দায়ী ছিলেন বলেও ওই কর্মকর্তা জানান। তবে এ ঘটনার বিষয়ে এখনও ইরান বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন