বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকাসহ ১৪ জেলার ওপর দিয়ে রাতে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঢাকা শহরের ওপর দিয়ে রাত ১০টার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে।

এক বুধবার দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ বিকেল ৬টার পর থেকে রাত ১০টার মধ্যে।

এছাড়া আজ বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, যশোর, খুলনা, মাগুরা, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, ব্রাক্ষণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও কোনো কোনো স্থানে শিলাবৃষ্টির অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সে সঙ্গে টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গাজীপুর জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন