বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:৪৬ এএম
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) গোলাম মর্তুজা।
expand
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) গোলাম মর্তুজা।

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সাথে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, গত শুক্রবার (২০ মার্চ) মগবাজারের বিশাল সেন্টারের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট একটি শোরুমের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন