মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ২০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০২:৩৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে।

এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ মার্চ) সংঘটিত এই হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র দ্রুতগতিতে নেমে এসে ভবনে আঘাত হানে। এরপরই শক্তিশালী বিস্ফোরণে ভবনটির অংশবিশেষ ধসে পড়ে।

দেশটির সম্প্রচারমাধ্যম ‘কান’ জরুরি চিকিৎসা সেবা সংস্থার বরাতে জানিয়েছে, আহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং কয়েকজনের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকাতেও রকেট হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানে অন্তত আটজন আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, উত্তরাঞ্চলের এই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, তারা সীমান্তঘেঁষা এলাকা লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে।

একই দিনে দক্ষিণ ও উত্তর-দুই দিক থেকেই হামলার ঘটনায় দেশজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এসব হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Jordan VS Algeria
Scheduled
23 Jun, 09:00 AM
VS
World Cup