

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) উদ্ধার তৎপরতা শুরু করেছে। এক বিবৃতিতে সেন্টকম এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, শত্রুপক্ষের হামলা বা বন্ধুত্বপূর্ণ ফায়ারের কারণে দুর্ঘটনা ঘটেনি।
রিফুয়েলিং উড়োজাহাজ সাধারণত যুদ্ধের সময় যুদ্ধে ব্যবহৃত বিমানগুলোর মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়, যা দীর্ঘ সময় আকাশে থাকা যুদ্ধে বিশেষ গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন
