বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন রণতরীতে আগুন, দুই নাবিক আহত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:০৯ এএম
বিমাবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড
expand
বিমাবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগে দুই নাবিক আহত হয়েছেন। তবে আগুনের কোনো যুদ্ধসংক্রান্ত কারণ নেই। বৃহস্পতিবার (১২ মার্চ) এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি বা কাপড় ধোয়ার এলাকায়। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন ইউনিটে কোনো ক্ষতি হয়নি। আহত দুই নাবিকের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

সেন্টকম আরও জানিয়েছে, রণতরীটি বর্তমানে সম্পূর্ণ সচল এবং কার্যক্রমে কোনো বাধা নেই।

উল্লেখ্য, মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরীর মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক হিসেবে বিবেচনা করা হয়। এটি ইরান যুদ্ধেও মোতায়েন হয়েছিল, যদিও কৌশলগত কারণে এর অবস্থান পরিবর্তন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup