

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের রাজধানী রিয়াদ–এ অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোতে–এর স্থাপনায় সাম্প্রতিক হামলাটি ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে পরিচালিত গোপন অভিযান ছিল বলে দাবি করেছে ইরানের সামরিক সূত্র।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ–কে দেওয়া বক্তব্যে সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার উদ্দেশ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানের ওপর সম্ভাব্য দায় চাপানোর চেষ্টা করা। তাদের দাবি, ইসরায়েল এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়েছে।
সূত্রটি আরও বলেছে, ইরান পূর্বেই ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ইতোমধ্যে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো এখনো পর্যন্ত ইরানের সরাসরি হামলার লক্ষ্য হয়নি বলে দাবি করা হয়।
এদিকে ইরানের একটি গোয়েন্দা সূত্রের বরাতে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ভবিষ্যতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকতে পারে। তাদের অভিযোগ, ইসরায়েল ওই বন্দরকে লক্ষ্য করে পরিকল্পনা করছে।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর একটি তেল শোধনাগারে আঘাত হেনেছে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের–এর প্রতিবেদনে সোমবার (২ মার্চ) এ হামলার উল্লেখ করা হয়।
খবরে জানানো হয়, হামলার সময় স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে আগুন সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এসব দাবি ও পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক ও স্বাধীন যাচাই এখনো স্পষ্টভাবে সামনে আসেনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন
