শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১১:০০ এএম
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
expand
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে তিনি ঢাকায় আসবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। বিবৃতিতে জানানো হয়, কাপুরের এই সফরের লক্ষ্য, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup