

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি দল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার হবেন সরকারি দল থেকে। আর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। তবে কে হবেন ডেপুটি স্পিকার তা নিয়ে দল ও জোটের নানা জায়গায় আলোচনা হচ্ছে।
জানা গেছে, ডেপুটি স্পিকার পদে এখন পর্যন্ত ৪ জন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মৌখিকভাবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে।
জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে বির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী।
তাদের মধ্য থেকে কাউকে ডেপুটি স্পিকার পদে নিয়োগ দেওয়া হতে পারে। জানা গেছে, ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতে ইসলামীকে আমরা জানিয়েছি। সেক্ষেত্রে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। আলোচনার মাধ্যমে আশাকরি এটি চূড়ান্ত হবে।
জুলাই জাতীয় সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকারের নাম নির্ধারণ করতে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ সই হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা তা বাস্তবায়ন শুরু করতে চাই। সে কারণেই আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকারের নাম নির্ধারণ করে।
মন্তব্য করুন
