সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
expand
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) তিনি বাংলাদেশে আসছেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় আজ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন। সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন