মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম
তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী
expand
তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বড় ধরনের আঘাত হেনেছে ইসরায়েল।

রাজধানী তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন আইআরআইবি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এটি ছিল ‘ইরানি প্রোপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে সরাসরি আঘাত’।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের ফারসি ভাষার অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডলে এক পোস্টে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো তেহরানে আইআরআইবি কমপ্লেক্সে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

আইডিএফের দাবি, এই কেন্দ্রটি ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের হৃৎপিণ্ড’। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই ‘কমিউনিকেশন সেন্টার’ বা যোগাযোগ কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে । ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি জানিয়েছেন, তেহরানে তাদের সদর দফতরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি আঘাত হানা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন