বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
expand
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় ৪০ দিনের রাষ্ট্রীয় গণশোক এবং ৭ দিনের সরকারি ছুটির ঘোষণা করেছে দেশটি।

রোববার (১ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস আগেই খামেনির মৃত্যুর খবর জানিয়েছিল। তবে, কীভাবে বা কোথায় এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্যই ন্যায়বিচার নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের মানুষের জন্যও।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার কারণে খামেনি পালাতে পারেননি। তিনি কিংবা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন