

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের ছত্তিশগড় রাজ্যের ধামতরি জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুম্বইয়ের এক তরুণী বাইকার প্রাণ হারিয়েছেন। ৩০ নম্বর জাতীয় সড়কের মারকা তোলা গ্রামের কাছে একটি লরি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
নিহত তরুণীর নাম ঋদ্ধি ঠক্কর (২৪)। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের কান্দিভালির বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে, ২৩ জন নারী বাইকারের একটি দলের সঙ্গে মুম্বাই থেকে বস্তারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঋদ্ধি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি লরি তার বাইকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা জরুরি নম্বর ১১২-এ কল করে সহায়তার আবেদন জানান। আহত ঋদ্ধিকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য চারামার একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে ধামতরির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে ঋদ্ধির মরদেহ ময়নাতদন্তের জন্য ধামতরি জেলা হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। তার সঙ্গে থাকা নারী বাইকার দলের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


