বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত সেই ময়ূখ রঞ্জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম
আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত
expand
আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত

‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (০৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে চ্যানেলটি ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে ময়ূখ লিখেছেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি ষ্টুডিওতে কথা বলতাম ওই ভলিউমে। এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্বি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে?’

ময়ূখ রঞ্জন লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ যে আমাকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্সটাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’

ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন