বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ভারতের লক্ষ্ণৌয়ের হাজরতগঞ্জ এলাকায় অবস্থিত দারুলশাফা নতুন বিধায়ক আবাসন কমপ্লেক্সের পেছনের একটি ভবনের ওপরের তলা থেকে পড়ে মারা গেছেন উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা নানক রাম ভুরজি।

মঙ্গলবার (২৮ জুলাই) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, নানক রাম ভুরজি উত্তর প্রদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বিধায়ক আবাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, একজন ব্যক্তি আবাসন কমপ্লেক্সের পেছনে একটি ভবনের ৭ তলা থেকে পড়ে গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নানক রাম ভুরজি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন এবং তাকে প্রায়ই বিধায়ক আবাসন কমপ্লেক্সে ঘোরাফেরা করতে দেখা যেত।

পুলিশ জানিয়েছে, তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন