

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ভারতের রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকারকে বেশ বেগ পোহাতে হচ্ছে। এমন অবস্থায় চলমান আন্দোলনের মুখে শিক্ষার্থীদের শান্ত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিশেষ বার্তা দিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন বলছে, প্রশ্নফাঁসে জড়িত ব্যক্তিদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার 'ফাস্ট ট্র্যাকিং কোর্ট' বা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন তিনি।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া আমাদের ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
এদিকে সরকারের এই ঘোষণার পরও বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের অবস্থান অনড় রেখেছেন এবং আন্দোলনের তীব্রতা বাড়িয়ে যাচ্ছেন।