

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে দরজা বন্ধ রাখা নিয়ে যাত্রীদের মধ্যে তর্কের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত মায়াঙ্ক লোহার চার্চগেট থেকে নাল্লাসোপাড়াগামী একটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিতে ভ্রমণ করছিলেন। ঝুম বৃষ্টির কারণে ট্রেনের ভেতরে পানি ঢুকছিল। এ অবস্থায় এক যাত্রী দরজা বন্ধ করে দিলে তা নিয়ে অন্য এক যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তর্ক সংঘর্ষে রূপ নেয় এবং অভিযুক্ত ব্যক্তি ছুরি বের করে মায়াঙ্ক লোহারকে আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কালো শার্ট পরা এক ব্যক্তিকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে এবং রক্তাক্ত এক যাত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ভিডিও ধারণকারী একজনকে বলতে শোনা যায়, “এই লোক হত্যা করেছে।”
ওয়েস্টার্ন রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দরজা বন্ধ করা নিয়ে কয়েকজন যাত্রীর মধ্যে তর্কের সময় অভিযুক্তকে মারধর করা হয়েছিল। এরপর তিনি ছুরি বের করে হামলা চালান। ঘটনার পর তিনি পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: এনডিটিভি