

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গ বিধানসভার আউশগ্রাম আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক কলিতা মাঝি প্রতিমন্ত্রী (এমওএস) হিসেবে শপথ গ্রহণ করেছেন। ছিলেন গৃহপরিচারিকা হলেন রাজ্যের এমওএস।
সোমবার (১ জুন) লোক ভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
একসময় মাসে ২৫০০ টাকা বেতনে কাজ করা গৃহপরিচারিকার, শপথের কিছুক্ষণ পরে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কলিতা মাঝি বলেন, ‘এখন গোটা রাজ্যের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে।’
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সংসারের টানাপড়েন ও সন্তান মানুষ করতে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেছেন। স্বামী কলের মিস্ত্রি।
তবে সংসারে বাড়তি কিছু উপার্জনের জন্য পরিচারিকার কাজ করতে হয়েছে কলিতাকে। এক পুত্র এবং স্বামী নিয়ে তাঁর সংসার। আগে থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা কলিতার। সেই সুযোগ চলে আসে বিজেপির হাত ধরে।
বছর সাতেক রাজনীতি করার পরে ২০২১ সালে তাঁকে প্রথমবার বিধানসভায় প্রার্থী করে বিজেপি। তবে তৃণমূলের অভেদানন্দ থান্ডার কাছে ১১ হাজার ৮১৫ ভোটে হেরে যায় তিনি। তবে এবারও তার ওপর ভরসা রেখেছিল বিজেপি। টিকিটে পেয়ে এবার জয় এনে দিয়েছেন এই সাবেক গৃহপরিচারিকা।
কলিতা বলেন, ‘আমি গরিব পরিবারের একজন বধূ।
তাই গরিব মানুষের কষ্ট বুঝি। বিধায়ক হয়েছি, এখন মন্ত্রীও হয়েছি, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। আমি আতিশয্য চাই না। আউশগ্রামের মানুষের জন্য কাজ করতে চাই।’ কলিতার এই উত্থানে খুশি গুসকরার মানুষেরাও। বিধানসভায় এই প্রথম আউশগ্রাম থেকে কোনো বিধায়ক রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন।
