

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও তার দল তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) নেতৃত্বাধীন জোট সরকারের কড়া সমালোচনা করেছেন দ্রাবিড়া মুন্নেত্র কাজাগম (ডিএমকে)- এর জ্যেষ্ঠ নেতা ও তিরুচেন্দুরের বিধায়ক অনিথা রাধাকৃষ্ণন। তিনি দাবি করেছেন, এই সরকার ছয় মাসও টিকবে না।
রোববার (১৭ মে) দক্ষিণ তামিলনাড়ুতে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন, এই সরকার চার থেকে ছয় মাসের বেশি টিকবে না।
একই সঙ্গে তিনি টিভিকের জ্যেষ্ঠ নেতা আধব অর্জুনকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ জানান। রাধাকৃষ্ণন বলেন, সাহস থাকলে তিনি বিধায়ক পদ ছেড়ে তিরুচেন্দুরে এসে প্রতিদ্বন্দ্বিতা করুন। এটা আমাদের এলাকা। এখানে আমরা সবাইকে হারাতে পারি।
তিরুচেন্দুর আসনটি দীর্ঘদিন ধরেই রাধাকৃষ্ণনের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সাল থেকে একাধিকবার তিনি এই আসনে জয়ী হয়েছেন এবং এলাকায় নিজের শক্ত অবস্থান বজায় রেখেছেন।
বক্তৃতায় তিনি ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের প্রশংসাও করে তিনি বলেন, স্ট্যালিন নিজের কেন্দ্র কোলাথুরকে উন্নত করেছেন এবং ভবিষ্যতে আবারও মুখ্যমন্ত্রীর দায়িত্বে ফিরতে পারেন।
তাঁর দাবি, ‘আমাদের নেতা এম কে স্ট্যালিনই আবার মুখ্যমন্ত্রী হবেন—কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই।’
অন্যদিকে, মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও টিভিকে বা আধব অর্জুনের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয় থালাপতির নেতৃত্বে টিভিকে বড় জয় পায়। ৩৪ আসনের বিধানসভায় দলটি ১০৮টি আসনে জয় পায়, যা একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি। পরে কয়েকটি ছোট দল ও জোট শরিকদের সমর্থনে সরকার গঠন করে দলটি।
সূত্র: এনডিটিভি
