সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে এয়ার শো চলাকালীন ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:৪০ এএম
ভিডিও থেকে নেওয়া
expand
ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে বিমান প্রদর্শনীর সময় আকাশে উড়ন্ত অবস্থায় নৌবাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। বিমানে থাকা চারজন ক্রু সদস্য দ্রুত পরিস্থিতি বুঝে প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে আইডাহো অঙ্গরাজ্যের এলমোর কাউন্টির উন্টেন হোম এলাকায় অবস্থিত এয়ার ফোর্স বেসের কাছাকাছি, ‘গানফাইটার স্কাইজ’ নামের বিমান প্রদর্শনীর শেষ দিনে।

প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্র অনুযায়ী, নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রোলার যুদ্ধবিমান আকাশে কসরত প্রদর্শন করছিল, এ সময় হঠাৎ দুই বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পরপরই বিমানে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে পাইলট ও ক্রু সদস্যরা ইজেক্ট করে নিচে নেমে আসেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আকাশে সংঘর্ষের পর আগুনের শিখা এবং প্যারাস্যুটে করে ক্রুদের নিরাপদে অবতরণ।

দুর্ঘটনার পরপরই পুরো এয়ার শো বন্ধ করে দেওয়া হয় এবং সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়। আয়োজকরা জানান, দ্রুত ও সমন্বিত পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সাধারণ দর্শকদের কেউ এতে হতাহত হননি।

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া চারজন ক্রু সদস্যকে চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তারা কোনো আঘাত পেয়েছেন কি না, তা বিস্তারিতভাবে এখনও নিশ্চিত করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন