রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের কেরালার বিধানসভার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশনকে নিযুক্ত করেছে দলটি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) দিল্লিতে সংবাদ সম্মেলন করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেরালার দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।

সম্প্রতি অনুষ্ঠিত কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১০২টি আসনে জয় পায়। নির্বাচনের পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে দলে আলোচনা শুরু হয়। সতীশনের পাশাপাশি কেসি বেণুগোপাল ও রমেশ চেন্নিতালার নামও আলোচনায় ছিল।

দলীয় সূত্রগুলোর মতে, কংগ্রেস পরিষদীয় দলের একটি অংশ বেণুগোপালের পক্ষে থাকলেও অনেক বিধায়ক সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান। তাদের যুক্তি ছিল, ২০২১ সালের নির্বাচনে বড় পরাজয়ের পর দলকে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সতীশন।

দীর্ঘদিনের রাজনীতিক সতীশন কেরালার এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্র থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। দলীয় কর্মীদের মধ্যেও তার জনপ্রিয়তা রয়েছে বলে মনে করা হয়।

এর আগে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই ইঙ্গিত পাওয়া যায় যে, কেরালার নতুন মুখ্যমন্ত্রীর নাম দ্রুত ঘোষণা করা হবে।

তবে সতীশন কবে শপথ নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন