বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম
ভারতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী 
expand
ভারতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে দিল্লি সফর শুরু করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের শুরুতেই তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নয়াদিল্লিতে পৌঁছালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্ট করা এক বার্তায় তাদের অভ্যর্থনা জানানোর ছবি শেয়ার করে বলা হয়, ঢাকা-দিল্লি ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। যা জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সংযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে জানানো হয়।

এই সফরকে দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে ভারত।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দিনের এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup