সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি ‘তেজস’ যুদ্ধবিমান হারালো ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হালকা যুদ্ধবিমান তেজাস আবারও দুর্ঘটনার মুখে পড়েছে। চলতি মাসের শুরুতে একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় ব্রেক বা অনবোর্ড সিস্টেমের সম্ভাব্য ত্রুটির কারণে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি ঘটে গত ৭ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, রানওয়েতে নামার পর ব্রেক সঠিকভাবে কাজ না করায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে কাঠামোগত বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাথমিকভাবে ব্রেকিং সিস্টেম বা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে প্রায় ৩০টি তেজস যুদ্ধবিমানের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে ইজেকশন করতে সক্ষম হন এবং তিনি গুরুতর আহত হননি।

এ নিয়ে তেজসের তৃতীয় বড় দুর্ঘটনার ঘটনা সামনে এলো। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমেরের কাছে একটি তেজস বিধ্বস্ত হয়; সেবারও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। পরে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো-তে প্রদর্শনী চলাকালে আরেকটি তেজস দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় পাইলট নিহত হন।

তবে তেজস বিধ্বস্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ভারতীয় বিমান বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X