সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান প্রতিবেশী আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে জানায়, রাতভর পরিচালিত বিমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সীমান্তসংলগ্ন এলাকায় চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়।

ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সংঘটিত আত্মঘাতী হামলার জবাবে আফগানিস্তানভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। তবে আফগানিস্তানের অভ্যন্তরে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই-এর খবরে বলা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে বিমান হামলা চালানো হয়।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে অভিহিত গোষ্ঠীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে প্রাথমিক তথ্য মিলেছে।

এছাড়া ইসলামাবাদের একাধিক সূত্র দাবি করেছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন (টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে নানগরহারের নিউ সেন্টার নম্বর–১ ও ২, ইসলাম সেন্টার ও ইব্রাহিম সেন্টার; খোস্তের মোলভি আব্বাস সেন্টার; পাকতিকার মোল্লা রাহবার সেন্টার ও মুখলিস ইয়ার সেন্টার।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়। অভিযানের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও গোয়েন্দা তথ্য যাচাই করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় আফগান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সীমান্তজুড়ে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা দুই দেশের সম্পর্কের ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X