

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জার্মানির বার্লিনে সমকামীদের একটি মিছিলে (প্রাইড প্যারেড) অজ্ঞাত এক ব্যক্তি গাড়ি তুলে দিয়ে হামলা চালিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টেইগ সড়কে একটি দ্রুতগতির সাদা গাড়ি মানুষের ওপর তুলে দেওয়া হয়।
গাড়ি তুলে দেওয়ার পরপরই চারপাশের মানুষ চিৎকার শুরু করেন এবং প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। হামলার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়, যা পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পর পর নিরাপত্তার স্বার্থে মিছিলটি বাতিল করা হয় এবং সবাইকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ এই হামলার সাথে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে খোঁজে অভিযান চালাচ্ছে।